শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

Manual1 Ad Code

‎সিলেটে:
শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎

Manual5 Ad Code

 

বুধবার (১২ আগস্ট) সিলেট আদালতপাড়ায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।‎

 

Manual2 Ad Code

‎মানববন্ধনে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাহান উদ্দিন নাজুর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।‎

Manual1 Ad Code

 

‎প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। ‎

 

Manual1 Ad Code

‎এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাংবাদিক তোফায়েল আহমেদ, আশরাফ আহমদ শিপন, শিহাব উদ্দিন, খালেদ আহমদ, নজির উদ্দিন, শারুফ উদ্দিন, সমাজসেবক সেবুল আহমদ এবং নিহত শিশু ফাহিমার মা-বাবা।‎

 

‎মানববন্ধনে বক্তারা বলেন, শিশু ফাহিমাকে হত্যার ঘটনায় জড়িত ঘাতক জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের স্বার্থে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় হয়ে থাকলে তা দ্রুত কার্যকর করার দাবি জানান তারা।‎

 

‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিশু হত্যার মতো নৃশংস ঘটনায় কোনো ধরনের শিথিলতা বা দীর্ঘসূত্রতা কাম্য নয়। ফাহিমা হত্যার সুষ্ঠু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের মাধ্যমে সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতে হবে। ‎মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code