সত্যিই কি সীমান্তে আটক হয়েছেন আ.লীগ নেতা মিসবাহ সিরাজ?

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

সত্যিই কি সীমান্তে আটক হয়েছেন আ.লীগ নেতা মিসবাহ সিরাজ?

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে আটক করেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

তবে, পুলিশ বলছে তারাও এই গুঞ্জন শুনেছেন। কিন্তু এর কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায় নি। আর মিসবাহ সিরাজের পারিবারিক সূত্র বলছে, ‘আটকের খবরটি পুরোই গুজব।’

 

মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিসবাহ উদ্দিন সিরাজকে আটকের খবর ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে খোঁজখবর নেওয়া হলে তাঁর আটকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

কেউ কেউ বলছেন, সোমবার (২৪ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন দালালের সহায়তায় মিসবাহ উদ্দিন সিরাজ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিজিবি তাঁকে আটক করে।

 

Manual4 Ad Code

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আমরাও বিভিন্ন মাধ্যম থেকে এরকম খবর পেয়ে বিজিবির সঙ্গে আলাপ করেছি। এইরকম ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি আপাতত গুজব মনে হচ্ছে। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।’

 

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code