সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ: দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র নিন্দা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ: দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র নিন্দা

Manual3 Ad Code

সিলেট :
সিলেট থেকে প্রকাশিত ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুল, উপসম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু ও স্টাফ ফটোজার্নালিস্ট মিঠু দাস জয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করায় দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ট ও ন্যায়নিষ্ট সংবাদ প্রকাশের কারণেই সাংবাদিকদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এমন অভিযোগ স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করার ঘৃণ্য অপচেষ্টা ব্যতিত কিছুই নয়। নেতৃবৃন্দ অবিলম্ব এই অভিযোগ প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি হয়রানিমূলক এমন অভিযোগ দায়েরকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code