সাদাপাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সাদাপাথর পরিবহনের বহরে যুক্ত হলো ৩টি অত্যাধুনিক বাস

Manual7 Ad Code

সিলেট:
পর্যটন শিল্পের বিকাশ ও যাত্রীসেবার মানোন্নয়নে ‘সময়ের সাথে জনগণের পাশে’ স্লোগানকে সামনে রেখে সাদা পাথর পরিবহনের বহরে যুক্ত হয়েছে ৩টি নতুন অত্যাধুনিক বাস।

Manual7 Ad Code

 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাদা পাথর পরিবহনের প্রধান অফিসের সামনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাসগুলোর শুভ উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

 

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড়-রাধানগর বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

Manual7 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের পর্যটন খাতের উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর অভিমুখে যাতায়াতকারী পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য এই পরিবহন সেবাটি আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন বাসগুলো যুক্ত হওয়ার ফলে যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সাদা পাথর পরিবহন চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি এ টি এম শোয়েব, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক আবেদ চৌধুরী তারেক, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্থ সম্পাদক এ এন এম (এনামুল) কুদ্দুস চৌধুরী, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মাহবুব আলি মবু, সমাজ সেবক জাহেদ আহমদ তালুকদার, মালিক সমিতি সালুটিকর উপ-শাখার সভাপতি শফিক মিয়া।

 

Manual3 Ad Code

এসময় সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা সর্বদা বদ্ধপরিকর। পর্যটকদের চাহিদা ও যাতায়াত ব্যবস্থা আধুনিক করতে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে সাদা পাথর পরিবহনের বিভিন্ন পর্যায়ের মালিকপক্ষ, কর্মকর্তা, চালক-শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাসগুলোর উদ্বোধন করা হয় এবং এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে।

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code