সাদাপাথর লুপাটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সাদাপাথর লুপাটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত একাধিক খবরের প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট, সিআইডি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

 

Manual7 Ad Code

বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য মোতাবেক ওই লুটপাটের ঘটনায় প্রায় ৫০ জন ব্যক্তির প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর সিআইডি এ অনুসন্ধান কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

সিআইডি জানায়, পরিবেশগত অপরাধ সংঘটনপূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে সাদা পাথর লুটপাটের ঘটনায় যে সকল ব্যক্তিবর্গ ও সংঘবদ্ধ অপরাধ চক্র জড়িত তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ মোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code