সারাদেশে পিইসিতে ৯৮.৫২ শতাংশ, জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

সারাদেশে পিইসিতে ৯৮.৫২ শতাংশ, জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩

Manual1 Ad Code

JSC_JDC

 

Manual5 Ad Code

সুরমামেইল. শিক্ষা ডেস্ক : বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন  স্ব স্ব বোর্ডের প্রধানরা। সকাল ১০টায় তারা এ ফলাফল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চলতি বছরে প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীতে (পিইসি) এ বছর পাসের হার ৯৮.৫২ শতাংশ। আর জেএসসি-জেডিসিতে পাসের হার ৯২.৩৩ শতাংশ।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এ বছর ঢাকা বিভাগে পাসের হার ৯৮.৭৪ শতাংশ, রাজশাহী বিভাগে পাসের হার ৯৯ শতাংশ, খুলনা বিভাগে পাসের হার ৯৮.৯৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে পাসের হার ৯৮.৪১ শতাংশ, বরিশাল বিভাগে পাসের হার ৯৮.৩০ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৯৬.৭৯ শতাংশ ও রংপুর বিভাগে পাসের হার ৯৮.৫৬ শতাংশ।

Manual7 Ad Code

জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জনের মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। এরমধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৫.৪৮ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৫৯ শতাংশ ও কুমিল্লা বোর্ডে পাসের হার ৯২.৫১ শতাংশ।

Manual5 Ad Code

প্রসঙ্গত, ২২ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code