সিলেটে ৩ খুন: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের ‘প্রেমিক’

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

সিলেটে ৩ খুন: তিনজনকেই কুপিয়ে হত্যা করেন কাজের মেয়ের ‘প্রেমিক’

Manual1 Ad Code

আটক বাবুল ও হত্যাকাণ্ডের শিকার আব্দুস সত্তার মিয়া ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। বাঁ থেকে

Manual7 Ad Code


নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যা ঘটনায় বাবুল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে নগরীর রায়নগর এলাকা থেকেই বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। আটকের পর তিনি ইতিমধ্যে পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

 

বাবুল রায়নগরের রাজবাড়ী এলাকার আক্তার মিয়া কলোনির মৃত নূর মিয়ার ছেলে। তিনি রংমিস্ত্রির কাজের পাশাপাশি কসাইয়ের কাজও করতেন।

 

এরআগে বুধবার সকালে নগরীর রায়নগরের ‘মিতালী ১১১’ নম্বর বাসার (নিকুঞ্জ ভিলা) দোতলা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে মহানগর পুলিশ।আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাঁদের কাজের মেয়ে তাহমিনা (১৮)।

Manual3 Ad Code

 

আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পত্তির চার সন্তারে মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন।

Manual7 Ad Code

 

বিকালে বাবুল মিয়াকে আটকের পর তাকে নিয়ে আলামত সংগ্রহের চেষ্টায় রায়নগর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সন্ধ্যায় সেখানে উপস্থিত হন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তখন তিনি সাংবাদিকদের বাবুলের স্বীকারোক্তির বিষয়টি জানান।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া জানিয়েছে, সে (বাবুল) কিছুদিন আগে ওই বাসায় রঙের কাজ করেছিলেন। সেই সুবাদে ওই বাসার গৃহপরিচারিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকাল ৯টার দিকে বাবুল ওই বাসায় গেলে গৃহকর্মী তাকে দরজা খুলে ভেতরে ঢুকায়। পরে বাবুল গৃহকর্মীকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করে। তাদের মধ্যে শারীরিক সর্ম্পক স্থাপন নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সাথে থাকা চাকু দিয়ে বুকে, গলায়, ঘাড়ে ও পিঠে ছুরিকাঘাত করেন। চিৎকার-চেঁচামেচি শুনে সুরাইয়া বেগম এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করেন। শব্দ শুনে বৃদ্ধ আব্দুস সাত্তারও গিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে তাদের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

 

এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম জানান, গ্রেপ্তারকৃত বাবুল মিয়াকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো মোটিভ বা আর কেউ জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

(সুরমামেইল/এফএ)


 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code