জৈন্তাপুরে নির্যাতনে ৪ সন্তানের জননীর মৃত্যু, স্বামী-সতীন আটক

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

জৈন্তাপুরে নির্যাতনে ৪ সন্তানের জননীর মৃত্যু, স্বামী-সতীন আটক

Manual4 Ad Code

ডানে আটক গোলাম রফিক উরফে রশিদ।


জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী ও সতীনকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জেসমিন বেগম (২৫) ওই গ্রামের গোলাম রফিক রশিদের (৫২) দ্বিতীয় স্ত্রী। জেসমিন চার সন্তানের জননী।

 

এ ঘটনায় রশিদ ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

 

পুলিশ ও স্বজনরা জানান, রফিক তার দুই স্ত্রীকে নিয়ে নয়াগাত্তি গ্রামে থাকেন। কয়েক মাস ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে দুপুরে জেসমিনের সঙ্গে রফিক ও রুশনার ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তারা জেসমিনের পেট ও মাথায় আঘাত করেন এবং মাথার চুল কেটে ফেলেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

Manual4 Ad Code

 

তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিক ও তার প্রথম স্ত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার হত্যা মামলা করবে বলেও জানান ওসি।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code