সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৬

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরেছেন।

 

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

 

Manual1 Ad Code

পারিবারিক ও বিএনপির মিডিয়ার সেল সূত্র জানায়, এদিন কুয়ালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে আসে।

 

Manual4 Ad Code

এদিকে, বিএনপির এই জ্যেষ্ঠ নেতার আগমনকে ঘিরে সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

তাকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন।এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানারও দেখা গেছে।

 

নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের আগমনে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাকে স্বাগত জানিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান নেতাকর্মীরা।

Manual8 Ad Code

 

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code