সিকৃবির নতুন ভিসি ড. মতিয়ার রহমান

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

সিকৃবির নতুন ভিসি ড. মতিয়ার রহমান

Manual5 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো: মতিয়ার রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, প্রফেসর ড. মো: মতিয়ার রহমানকে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ প্রদান করেন।

Manual3 Ad Code

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ খবর জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

ড. মতিয়ার রহমান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদের ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ড. মো: মতিয়ার ১৯৫৭ সালের ৩১ ডিসেম্বর বাগেরহাট জেলার রামপাল উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ফিলিপাইন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Manual7 Ad Code

ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের পূর্বে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, সিন্ডিকেট মেম্বার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক।

Manual5 Ad Code

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি ড. গোলাম শাহী আলমের মেয়াদ শেষ হওয়ায় ড. মতিয়ার রহমানকে নতুন ভিসি হিসাবে নিয়োগ দেয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code