সিলেটের মাদক ব্যবসায়ীদের তথ্য চাইলেন পুলিশ সুপার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

সিলেটের মাদক ব্যবসায়ীদের তথ্য চাইলেন পুলিশ সুপার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটকে মাদকমুক্ত করতে সবার সহযোগীতা ও মাদক ব্যবসায়ীদের তথ্য চাইলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন। শুক্রবার (১৭ জুলাই)  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

স্ট্যাটাসে এসপি বলেন, বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশও বদ্ধপরিকর।

 

এরই ধারাবাহিকতায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। সেই সাথে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য জেলা পুলিশের সকল থানা এবং অন্যান্য ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সিলেট জেলার সুধীজনের প্রতি অনুরোধ তিনি বলেন, দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয় দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। যারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন তাদের ব্যাপারে শতভাগ গোপনীয়তা রক্ষা করা হবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পূন্যভূমি সিলেট জেলাকে অচিরেই মাদক মুক্ত করব, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code