সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

 

Manual8 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাত ৯টা ২৯ মিনিট (২৮ মিনিট ৫৪ সেকেন্ডে) নাগাদ এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

 

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার মিরপুর থেকে ৭ কিলোমিটারের মধ্যে বলে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার জানিয়েছেন।

 

Manual3 Ad Code

এরআগে গত ১৮ জুন সবশেষ দেশে ভূমিকম্প অনুভূত হয়ে। ওইদিন ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৪।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়, যা রাজধানী ঢাকা থেকে প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code