সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব: কয়েস লোদী

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব: কয়েস লোদী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মঙ্গলবার (২৩ জুন) সিলেট নগরীর হাউজিং এস্টেট রোডস্থ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সম্পূর্ণ ক্যাম্পাসটি সিসি ক্যামেরা দ্বারা সুনিয়ন্ত্রিত ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

Manual7 Ad Code

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক যুম্নাম উজ্জ্বল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী তাঁকে এই সম্মাননা প্রদানের জন্য গভর্নিং বডি, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

তিনি বলেন, “সিলেটের সামগ্রিক ও পরিকল্পিত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সিরাজ উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আবুল কালাম, কলেজের সহকারী অধ্যাপক মহরম আলী এবং সহকারী শিক্ষক আব্দুল করিম শেখসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে ও শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান কয়েস লোদীকে ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code