সিলেটের পলাতক আ.লীগ নেতা প্রদীপ রায়কে ধরে পুলিশে দিল জনতা

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সিলেটের পলাতক আ.লীগ নেতা প্রদীপ রায়কে ধরে পুলিশে দিল জনতা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি ও স্থানীয় জনতা।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার (৯ জুলাই) তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানা গেছে- আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেগুপ্তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। তিনি এমপির প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। সবশেষে তিনি দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহালগুলোর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন তিনি।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code