সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
বাংলাদেশ তথা সিলেটের ভবিষ্যৎ উন্নয়নে কানাডা কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগর ভবনে আয়োজিত বাংলাদেশে নিযুক্ত কানাডার সাবেক হাইকমিশনার মি. রবার্ট ডোগল এর সাথে এক বৈঠকে এ প্রত্যাশা করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মি. রবার্ট ডোগলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সিলেট অসাম্প্রদায়িক একটি অঞ্চল। এখানে সকল ধর্মের মানুষের সামাজিক নিরাপত্তা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ়।’
তিনি বলেন, ‘সিলেট থেকেই বাংলাদেশের পরবর্তী ভবিষ্যত নির্ধারণ হয়ে থাকে। জাতীয় সংসদ নির্বাচন সহ যে কোন কর্মকান্ড শুরু করতে হলে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)এর মাজার জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী কাজ শুরু করেন।’
এসময় মি. রবার্ট ডোগল সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নগর উন্নয়নে তার কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে নিযুক্ত কানাডার সাবেক এই হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ বিগত বছর গুলোর চেয়ে বর্তমানে কঠিন সময় পার করছে। তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা করেন।
এর আগে মি. রবার্ট ডোগল ও কানাডা হাইকমিশনের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্ঠা সৈয়দ শাহনেওয়াজ মোহসিন নগর ভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা ও সিটি কর্পোরেশনের মনোগ্রাম খচিত ক্রেষ্ট উপহার দিয়ে বরণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী শ্যামা হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি