সিলেটের ১১ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২২

সিলেটের ১১ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
সিলেটের ১১ থানায় চালু হচ্ছে অনলাইন জিডি। কোনো ধরণের ঝামেলা ছাড়াই ঘরে বসে করা যাবে আবেদন। থানায় না গিয়ে, কোনো ঝামেলা কিংবা প্রশ্নের মুখোমুখি না হয়েই ঘরে বসে করা যাবে সাধারন ডায়েরীর (জিডি) আবেদন।

 

সিলেটের ১১ থানার নাগরিক সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষার পর সিলেটের ১১ থানায় আগামী ১ আগস্ট থেকে এ অনলাইন জিডি সিস্টেম চালু হচ্ছে।

 

Manual3 Ad Code

সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১ আগস্ট থেকে জেলার ১১টি থানায় হাতে লেখা জিডি আবেদন আর গ্রহণ করা হবে না। তিনি বলেন, সাধারণ ডায়েরির সেবা প্রত্যাশীরা নিজেই http://gd.police.gov.bd/ এই সাইটে গিয়ে স্ব স্ব মোবাইল নাম্বার ও এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন পূর্বক সাধারণ ডায়েরীর (জিডি) আবেদন করতে পারবেন।

 

Manual5 Ad Code

তিনি আরও বলেন, সেবা প্রত্যাশীরদের জন্য বাংলাদেশ পুলিশের জিডি সেবা সম্পূর্ণ ফ্রি। আপনার আবেদনটি সাধারণ ডায়েরির অর্ন্তুভুক্তির যোগ্য বিষয় হলে থানায় দায়িত্বরত ডিউটি অফিসার তাৎক্ষনিক আপনাকে জিডি নম্বর প্রদান করবে। যার একটি নোটিফিকেশন আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ম্যাসেজ আকারে যাবে।

Manual8 Ad Code

 

জিডি আবেদন করার জন্য আপনাকে কোন ফোন-ফ্যাক্স কিংবা কম্পিউটারের দোকানে যাবার প্রয়োজন নেই। প্লে-স্টোর থেকে অনলাইন জিডি নামের এ্যাপসটি নামিয়ে নিমিষেই আপনার প্রত্যাশিত সেবাটি পাবেন।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code