সিলেটের ১৯ আসনের ১৪ টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫

সিলেটের ১৯ আসনের ১৪ টিতে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

Manual3 Ad Code

 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।



এতে সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৪ আসনে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে সিলেট জেলার ৬টি আনের মধ্যে ৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

 

সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। সিলেট-৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সিলেট-৬ আসনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী

 

সুনামগঞ্জ-১ আসনে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আনিসুল হক। সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক তিনবারের সংসদ সদস্য ক‌লিম উদ্দিন আহমদ মিলন

 

মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ মীঠু, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন সাকু, মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে মো: মজিবর রহমান চৌধুরী।

 

Manual5 Ad Code

হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে মো: জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সাল দলের প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন।

Manual2 Ad Code

 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code