সিলেটে ঈদের জামাত কোথায় কখন

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

সিলেটে ঈদের জামাত কোথায় কখন

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগামী শনিবার (৭ জুন) সিলেটসহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এবার সিলেট জেলার ২ হাজার ৯৪১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে।

 

এরমধে সিলেট মহানগরীর ৩৯০টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। এরমধ্যে খোলা স্থানে ও ঈদগাহে হবে ১৪২টি এবং নগরীর বিভিন্ন মসজিদে ঈদুল আজহার ২৪৮টি জামায়াত হবে।

 

এছাড়া সিলেট জেলায় ২ হাজার ৫৫১টি স্থানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে। তারমধ্যে ২ হাজার ২৭৪টি মসজিদে ও ২৭৭টি ঈদগাহে পালিত হবে এই জামায়াত। সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৯৫টি, ওসমানীনগর উপজেলায় ২২৭টি, বালাগঞ্জ উপজেলায় ১৫২টি, গোলাপগঞ্জে ৩১৬টি, ফেঞ্চুগঞ্জে ১৩৮টি, বিয়ানীবাজারে ২১৮টি, জকিগঞ্জে ৩৮৫টি, কানাইঘাটে ২৬৯টি, জৈন্তাপুরে ১৩৭টি, গোয়াইনঘাটে ২৫০টি এবং কোম্পানীগঞ্জে মোট ১৬৪টি স্থানে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

Manual5 Ad Code

 

শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জামায়াতের আগে কোরবানীর ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

 

হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।

 

সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল ৭টায়, দ্বিতীয় জামায়াত সকাল ৮টায় ও তৃতীয় জামায়াত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এছাড়াও সিলেটের সরকারি আলীয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে জামায়াতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

 

এছাড়াও পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

 

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটে থাকছে পুলিশী চেকপোস্ট, পিকেটিং পার্টি, মোবাইল পার্টি, সাদা পোশাকে পুলিশ মোতায়েন, ট্রাফিক পুলিশসহ ড্রোন ও রুফটপের মাধ্যমে তদারকি করা হবে। পাশাপাশি প্রত্যেকটি ঈদের জামায়াতের স্থানে নেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা।

 

এছাড়া ঈদের দিন শাহী ঈদগাহ এলাকায় থাকবে সাত স্তরের নিরাপত্তা। দুই প্রবেশপথে তল্লাশির পাশাপাশি আশপাশ এলাকার সড়কেও থাকবে একাধিক চেকপোস্ট। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকেও থাকবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

অন্যদিকে ঈদ উপলক্ষ্যে যেকোনো ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাইবার মনিটরিং সেল সার্বক্ষনিক তদারকিতে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা সুরক্ষায় প্রস্তুত রয়েছে র‌্যাবের কুইক রেসপন্স টিম। সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দারাও বিভিন্ন পশুর হাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন এবং লঞ্চ টার্মনালে সক্রিয় রয়েছেন। এসব কার্যক্রম ঈদ পরবর্তী ৭দিন চলমান থাকবে বলেও জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code