সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একজনের (৬৯) মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান।
গত বৃহস্পতিবার (২৬ জুন) করোনার বিশেষায়িত হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান বলেন, করোনা আক্রান্ত এক ব্যক্তি গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট না পাওয়া ও শুক্রবার বন্ধ থাকার কারণে আমরা গণমাধ্যমকে জানাতে পারিনি।
ওই ব্যক্তি শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন। সিলেটে যাঁরাই করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশের বয়স পঞ্চাশোর্ধ্ব।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২২ জনের করোনা পরীক্ষা করা হলেও কোনো শনাক্ত নেই। বর্তমানে সিলেটে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাঁদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তিনজন, ইবনে সিনা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আল হারামাইন হাসপাতালে একজন করে। অপর ১২ জন নিজ নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি