সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রোববার (০৫ আগষ্ট) থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু করেছে পুলিশ। এই সপ্তাহে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি চালানো হোক, যে কোনোভাবে আইন লঙ্ঘন হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে সিলেটেও ট্রাফিক সপ্তাহ শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল রোববার ও আজ সোমবার বেলা সাড়ে ১১ টা পর্যন্ত নগরীর হুমায়ূন রশীদ চত্বর, চণ্ডিপুল, কদমতলি পয়েন্ট, কিনব্রিজের দুই প্রবেশ মুখ, সুরমা পয়েন্ট, কোর্টপয়েন্ট, মেন্দিবাগ পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, নাইওরপুল পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মাকের্ট পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, সুবিদবাজার পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন আটকিয়ে গাড়ির কাগড়পত্র পরীক্ষা নিরীক্ষা করছেন।
বেআইনীভাবে চলাচলরত যান ও চালকের নামে তারা মামলাও দায়ের করছেন। তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৪ জন করে স্কাউট সদস্য ট্রাফিক পুলিশকে এ কাজে সহযোগিতা করছেন।
এসএমপি পুলিশ জানিয়েছে, যে সব গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই সেগুলোর বিরুদ্ধে ট্রাফিক সপ্তাহের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ট্রাফিক আইনের কোনো ব্যত্যয় ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।
রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোটরসাইকেলসহ কয়েক শ’ গাড়ির উপর মামলা দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি