‘সিলেটে ঘনঘন লোডসেডিং কেন জানতে চান পররাষ্ট্রমন্ত্রী’

প্রকাশিত: ৪:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

‘সিলেটে ঘনঘন লোডসেডিং কেন জানতে চান পররাষ্ট্রমন্ত্রী’

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত শেষ করতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তাগিদ দিয়েছেন। কোনো ধরনের খামখেয়ালি বরদাস্ত করা হবেনা বলে তিনি সংশ্লিষ্ট সকলকে সকলকে সর্তক করে দিয়েছেন।

Manual5 Ad Code

 

শনিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় সিলেট জেলা প্রশাসকের মিলনায়তনে সিলেটের বিভিন্ন বিভাগ ও দপ্তর কর্তৃক উন্নয়নের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় এ তাগিদ দেন।

 

“পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ থাকার পরও সিলেটে ঘন ঘন লোডসেডিং কেন হচ্ছে তা জানতে চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি দ্রুত এ সমস্যা সমাধানের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।”

 

Manual4 Ad Code

“২৫০ শয্যা জেলা হাসপাতালের কাজ এবং ওসমানী হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।”

 

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী অন্য যে সকল প্রকল্পের খোজ খবর নেন সেগুলো হলো, বাদাঘাট বাইপাস রোড, লাক্কাতুরা থেকে বিমানবন্দর সড়ক চার লেন করন, মা ও শিশু হাসপাতাল ইত্যাদি।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: মাহবুব হোসেন, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো: সোহেব, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুজাত আলি রফিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ মকসুদ আহমদ মকসুদ, এডভোকেট আফসর আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code