সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

সিলেটে ছিনতাইকারী ও চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে পুলিশ

Manual2 Ad Code

সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া আলোচিত দুই ছিনতাই ঘটনার ছবি (সিসি টিভি ফুটেজ থেকে নেওয়া)।


মেইল ডেস্ক:
সিলেটে সাম্প্রতিক সময়ে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রকাশ্যে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে পুলিশের ভূমিকা নিয়ে চলছে সমালোচনা।

 

Manual1 Ad Code

এ অবস্থায় ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তথ্যদাতাদের জন্য পুরষ্কার ঘোষণা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করা হয়।


।আরও পড়ুন

Manual1 Ad Code


এতে বলা হয়- ‘সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এই লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি জনসাধারণকে অপরাধ দমনে সম্পৃক্ত ও উৎসাহিত করতে তথ্যদাতাদের জন্য পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে’।

Manual6 Ad Code

পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘নাগরিকদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে কোনো অপরাধী গ্রেপ্তার হলে, তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে এবং তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

তথ্য প্রদানের মাধ্যম হিসেবে মহানগর পুলিশের চালু করা GenieA App, এসএমপির হটলাইন নাম্বার: ০১৩৩৯৯১১৭৪২ এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড আইসিটি) এর মোবাইল নাম্বা ০১৩২০০৬৭০৩৮ উল্লেখ করা হয়।

 

ফেসবুক পোস্টের সবশেষে লেখা হয়- ‘আপনার একটি তথ্যই পারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। নিরাপদ সমাজ গঠনে এগিয়ে আসুন।’

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code