সিলেটে জুলাই যোদ্ধাকে মারধর করলেন এএসআই জসিম!

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

সিলেটে জুলাই যোদ্ধাকে মারধর করলেন এএসআই জসিম!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ ইসলাম উদ্দিনকে মারধর করলেন অতিরিক্ত উপ-পরিদির্শকের সাব-ইন্সপেক্টর (এএসআই) জসিম।

 

শনিবার (২১ জুন) ফজরের নামাজের পর নগরীর লামাবাজার এলাকায় চায়ের দোকান খোলার কারণে একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে লামাবাজার পুলিশ ফাঁড়ির এএসআই জসিমের বিরুদ্ধে।

 

আহত ওই ব্যক্তি আন্দোলনের সময় আহত হয়ে বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা চালাতে না পেরে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট চায়ের দোকান করেন নগরীর লামাবাজারে।

 

জানা গেছে- প্রতিদিনের মতো শনিবার ফজরের পর দোকান খুললে এসআই জসিম এসে তাঁকে ‘এতো সকালে দোকান খোলা কেন’ জানতে চেয়ে তাকে মারধর শুরু করেন।

 

Manual1 Ad Code

পরে জোর করে ভ্যানে তুলতে গেলে এএসআই জসিমকে অনুরোধ করে জানান- ‘আমি একজন গেজেটভুক্ত জুলাইযোদ্ধা।’ আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘসময় বসে থাকাতে অস্বচ্ছল হয়ে পড়েছি। তাই বাধ্য হয়ে এখানে চায়ের দোকান খুলেছি।আমাকে জেলে দিলে পরিবার না খেয়ে মরবে।

 

এরপর সুর পাল্টিয়ে বিগত এএসআই জসিম জবাবে বলেন, ‘তুই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস’- এই বলে কিল, ঘুষি, থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করেন।

 

Manual8 Ad Code

পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা এক কনস্টেবলের হস্তক্ষেপে এএসআই জসিম ও অন্যান্য পুলিশ সদস্য তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান। বর্তমানে আহত ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা কমিটি এবং জুলাই যোদ্ধাদের সহযোদ্ধারা। অনতিবিলম্ব এসআই জসিম ও কনস্টেবলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

এ ব্যাপারে এএসআই জসিমের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code