সিলেট ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে জেলা পরিষদের প্রায় দেড় কোটি টাকা মূল্যের বেদখল হওয়া জমি উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা সাতটি দোকান এবং একটি সিএনজি ও একটি মিনি পিকআপ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া জমিতে আধুনিক ‘কৃষক বাজার’ (ফার্মার্স মার্কেট) ও সুপরিকল্পিত মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ।
জেলা পরিষদ সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল ও ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগভুক্ত প্রায় ৩০ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। লিজ ছাড়াই সেখানে দোকান নির্মাণ, রাস্তার গোলচত্বর দখল করে ব্যবসা পরিচালনার পাশাপাশি একটি সিএনজি স্ট্যান্ড ও একটি মিনি পিকআপ স্ট্যান্ড গড়ে তোলা হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত সাতটি দোকান ও দুটি স্ট্যান্ড উচ্ছেদ করে জমিটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। পরে জেলা পরিষদ জমিটির দখল বুঝে নিয়ে কাঁটাতারের বেড়া দেয়।
উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই জায়গাটি বেদখল থাকায় বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল। এখানে দ্রুত বহুতল মার্কেট নির্মাণ করা হলে এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে।
এ বিষয়ে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেন, উদ্ধার হওয়া জমিতে কৃষকদের জন্য আধুনিক ‘কৃষক বাজার’ (ফার্মার্স মার্কেট) নির্মাণ করা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকরা সরাসরি ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সুবিধার্থে একটি আধুনিক ও সুপরিকল্পিত মার্কেট নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। শিগগির এ প্রকল্পের কাজ শুরু হবে। সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে জেলা পরিষদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি