সিলেটে ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে চাওয়া হচ্ছে টাকা

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটে ডিসি অফিসের নম্বর হ্যাক করে বিকাশে চাওয়া হচ্ছে টাকা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের একটি মোবাইল নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় জেলা প্রশাসন সতর্কতামূলক বার্তা দিয়েছে। হ্যাক হওয়া নম্বর থেকে কোনো আর্থিক দাবি বা প্রলোভনমূলক বার্তা এলে তা এড়িয়ে চলার পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হয়েছে।

Manual4 Ad Code

 

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে নম্বরটি হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নম্বরটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

Manual6 Ad Code

 

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হ্যাক হওয়া নম্বরটি (০১৭৩০৩৩১০২২) জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের। ওই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চাওয়া হচ্ছে।

 

একজন সাংবাদিকের কাছে পাঠানো এমন একটি বার্তায় ১৫ হাজার টাকা পাঠাতে অনুরোধ করা হয়। সেখানে ০১৩৫১২২৪৯৫৫ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়।

 

Manual5 Ad Code

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বলেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

 

জেলা প্রশাসন জানিয়েছে, এটি প্রতারণামূলক চক্রের কাজ হতে পারে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code