সিলেটে দোকান-মার্কেট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০২৬

সিলেটে দোকান-মার্কেট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)

 

সোমবার (১ জুন) রাতে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম স্বাক্ষরিত জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিদেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন (সোমবার) থেকে এসএমপি এলাকার সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য সংশ্লিস্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সকল বিলবোর্ডের আলোকসজ্জ্বা, চলমান ও অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় বন্ধ করতে হবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এতে আরও বলা হয়, হোটেল/ রেঁস্তোরা, কাঁচাবাজার, ফার্মেসি ও জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

Manual1 Ad Code

এরআগে সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

 

এছাড়া মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও একই সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

 

Manual7 Ad Code

ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও আগের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে সব শপিংমল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।

 

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

Manual2 Ad Code

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code