সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবিতে সিলেটে বাসদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের এ মানববন্ধন থেকে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বাজেটে শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিও জানানো হয়।

 

Manual2 Ad Code

বাসদ জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বেলাল হোসেন, মনজুর আহমদ, প্রীতম রায়, হোসেন আহমদ, মিজান মিয়া, মাহফুজ আহমদ, সৈকত হোসেন, তৌফিক এলাহী, তানবীর আহমদ, রাসেল মিয়া।

 

বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন আজ অতিষ্ট। তারা লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

 

Manual3 Ad Code

তারা বলেন, আইএমএফের পরামর্শে জনগণের উপর পরোক্ষ করের বোঝা বাড়ানো হয়েছে, ধনীর স্বার্থে উৎস কর কমানো হয়েছে। এই বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মুদ্রাস্ফীতি কমানোর আশা করা হলেও সুনির্দিষ্ট কোনো দিক-নির্দেশনা নেই।

 

চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার পাঁয়তারার বিরুদ্ধে দেশবাসীকে সরব হওয়ার আহ্বান জানান তারা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code