সিলেটে পুলিশের বিশেষায়িত দল সিআরটির কাজ শুরু

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৮

সিলেটে পুলিশের বিশেষায়িত দল সিআরটির কাজ শুরু

Manual3 Ad Code

চট্টগ্রাম ও রাজশাহীর পর এবার সিলেট নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

বুধবার (২৯ আগষ্ট) দুপুরে সিলেট পুশিল লাইনে অনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে কাজ শুরু করে পুলিশের বিশেষায়িত এ টিম।

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, সি.আর.টি এই বিশেষ দলটি জঙ্গিদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

Manual5 Ad Code

যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গিদমন, মাদক ও চোরাচালানিদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্র ও জর্ডানে প্রশিক্ষক দল।

Manual5 Ad Code

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন সিআরটির নেতৃত্ব দিচ্ছেন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।

বিশেষায়িত এই টিমে রয়েছেন, দুইজন পুলিশ পরিদর্শক, ছয়জন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন নায়েক ও নয়জন কনস্টেবল।

সিলেট সিআরটির প্রধান ও অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন জানান, পুণ্যভূমি সিলেটকে জঙ্গি, মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিম গড়ে তোলা হয়েছে। নগরবাসীর শান্তির জন্যই এই পদক্ষেপ।

Manual7 Ad Code

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোয়াতের আদলেই বিশেষায়িত এই টিমটি গড়ে তোলা হয়েছে। এই টিমের কাজ হলো জঙ্গি, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেপ্তারেও এই টিম কাজ করবে বলে জানান পুলিশ কর্মকর্তা পরিতোষ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code