সিলেটে প্রকাশ্যে ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে অস্ত্রসহ আটক ৩

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৬

সিলেটে প্রকাশ্যে ছিনতাই চেষ্টাকালে জনতার হাতে অস্ত্রসহ আটক ৩

Manual3 Ad Code

ওসমানীনগর সংবাদদাতা:
সিলেটের ওসমানীনগরে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার (৩ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ঘটনাটি ঘটে।

 

আটককৃতরা হলো- উপজেলার বুরুঙ্গাবাজার ইউপির নিজ বুরুঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে শিপন আহমদ (৩৮), একই গ্রামের দুলা চৌধুরীর ছেলে রোমান চৌধুরী (২৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার মৃত মো. সুলতান মিয়ার ছেলে মো. মাসুদ রানা নিরব (৩০)।

Manual7 Ad Code

 

এ ঘটনায় উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের রাজমত আলীর ছেলে অটোরিকশা চালক রিপন আলী বাদি হয়ে ছিনতইয়ের অভিযোগ এনে ওসমানীনগর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার বুরুঙ্গা অটোরিকশা স্ট্যান্ডে শিপন, রোমান, মাসুদ রানা গংরা সিএনজি অটোরিকশা চালক রিপন আলীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশা চলক ও উপস্থিত জনতা তাদেরকে অস্ত্রসহ আটক করে রাখেন।

Manual1 Ad Code

 

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদরে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে অস্ত্রসহ তাদেরকে পুলিশ ওসমানীনগর থানায় নিয়ে যায়।

 

মামলার বাদি সিএনজি অটোরিকশা চালক রিপন আলী বলেন, রোববার সন্ধ্যায় শিপন, রোমান, মাসুদ রানা গংরা ধারালো অস্ত্রের মাধ্যমে আমাকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার  চিৎকারে আশেপাশে উপস্থিত জনতা আমাকে রক্ষা করে অস্ত্রসহ ছিনতাইকারীদের আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 

ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এমএনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code