সিলেটে রাষ্ট্রপ্রতির আগমন উপলক্ষে মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬

সিলেটে রাষ্ট্রপ্রতির আগমন উপলক্ষে মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা

Manual1 Ad Code

সিলেট:
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল।

 

Manual8 Ad Code

সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

Manual3 Ad Code

সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কয়েস আহমদ-এর সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক বেলাল-এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য আলতাফ হোসেন বিল্লাল, মহানগরের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন শাহেল, নুরুল ইসলাম, আলী আকবর খান, দিলাল আহমদ, দেওয়ান আহমদ খান, মাসুম আহমদ, সদস্য হেলাল আহমদ, শফিক আহমদ, কোতোয়ালী থানার আব্দুল জলিল, আব্দুল কাদির পাপ্পু, বিমানবন্দর থানার আমিন পারভেজ, হুসেন আহমদ, শাহপরাণ থানার আহ্বায়ক মুর্শেদুর রহমান, ঝিনুক আহমদ, সদস্য সচিব সাইফুল ইসলাম উজ্জল, আব্দুল মতিন, দেওয়ান কামরান, কবির আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, পারভেজ আহমদ, আরজু খান, রুহেল আহমদ, দিপু আহমদ, ফজলুর রহমান বাবুল, ৩৩নং ওয়ার্ডের সদস্য সচিব সুমন মিয়া, ৩৪নং ওয়ার্ডের আহ্বায়ক বাবলু মিয়া, সদস্য সচিব বেলাল আহমদ, জেলা তাতীদলের সদস্য সালাউদ্দিন আহমদ, সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, সাবেক ছাত্রদল নেতা দিলিপ পাল, তাতীদল নেতা কামরুল ইসলাম সেলিম, রাজু আহমদ, মাসুক আহমদ, সৌরভ, ওয়াহিদ আহমদ, শরিফ আহমদ, ইকবাল আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।

 

প্রস্তুতি সভায় তাঁতী দলের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপ্রতি আগমনকে ঘিরে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই সফরকে সফল করতে সিলেট মহানগর তাঁতী দল নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে অবস্থান করবে। মঙ্গলবার সকাল ১০টায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান করার আহ্বান জানান।

 

সভায় সিলেট মহানগর তাঁতী দলের পক্ষ থেকে কীভাবে সর্বাত্মক অংশ নেওয়া হবে এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কাজ পরিচালনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করা হয়।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code