সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা-মানববন্ধন

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৬

সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা-মানববন্ধন

Manual7 Ad Code

সিলেট:
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ আগস্ট) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। প্রশাসনের চরম ব্যর্থতার তীব্র প্রতিবাদ ও অসন্তোষ ব্যক্ত করেন বক্তারা।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

বক্তারা বলেন, খাসদবীর এলাকার সন্তান ও স্থানীয় ‘দ্বীপশিখা স্কুল’-এর নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদকে গত ২৭ জুলাই কাজির বাজার সেলফি ব্রিজে নৃশংসভাবে হত্যা করা হয়। এবং তার বন্ধুদেরও গুরুতর আহত করা হয়। ঘটনার দীর্ঘ দিন পার হয়ে গেলেও ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় নিহত ও আহত পরিবারগুলো ন্যায় বিচার পাবে কি না তারা আশংকার মধ্যে রয়েছেন।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী হুমায়ূন আহমেদ মাশুকের সভাপতিত্বে ও শাকিল আহমদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি ফুয়াদ বিন রশীদ, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ, এডভোকেট আব্দুল আলিম, এডভোকেট আব্দুল আজিম, জুলাই যোদ্ধা লিটন আহমেদ, শুকরিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও আহত আব্দুস সামি সিকন্দারের পিতা মোঃ সিরাজ সিকদার, নিহত রিফাতের মা ডলি বেগম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য মাহমুদ, রাজি, ছাত্র তোফায়েল আহমদ তপু, যুবদল কর্মী মুমিন আহমদ, জুয়েল আহমদ শেকু, তোফায়েল সিকদার তপু, সুমন আহমদ, ইমন আহমদ, এরশাদ, ইয়াসিন আহমদ, আহত ছাব্বিরের ভাই রাব্বি, নিহতের চাচাত ভাই মো: হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী নাজমুল ইসলাম, রুহুল আমিন, নাজিম সহ নিহতের পরিবার, সহপাঠী, শিক্ষকসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code