সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

 

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

Manual2 Ad Code

 

ওসমানী হাসপাতালে মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে- আট মাস বয়সী মাজহারুল; সে সিলেট সদর উপজেলার বাসিন্দা মাজেদের ছেলে। আর চার মাস বয়সী তানিয়া মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার মেয়ে।

 

এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রমজান আলীর ১৪ মাস বয়সী ছেলে মহসিন মারা গেছে।

 

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২৭০ জন রোগী।

 

Manual8 Ad Code

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন। বাকিরা বিভাগের সরকারি চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগীর ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৫১জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে; তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code