সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালের মধ্যে দুটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

মৃত শিশুরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে চার মাস বয়সী আবু বক্কর ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জাকির হোসেনের মেয়ে সাত মাস বয়সী তাইফা।

 

শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৭৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানোদের মধ্যে ছয় জনের ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছিল। বাকি ১১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

Manual6 Ad Code

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৭৭৪ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code