সিলেটে হিজড়াদের আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে: জেলা প্রশাসক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২৬

সিলেটে হিজড়াদের আবাসন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে: জেলা প্রশাসক

Manual1 Ad Code

সিলেট:
হিজড়াদের বাসস্থানের ব্যবস্থা করা হবে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছেন, জেলায় কতজন হিজড়া রয়েছে, পূর্নাঙ্গ তালিকা দিলে, সে অনুযায়ী তাদের বাসস্থানের ব্যবস্থা গ্রহন করবেন।

 

তাদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, যারা ব্যবসা বানিজ্য করতে আগ্রহী তাদেরকে তাদের রুচি অনুযায়ী ব্যবসার ধরন উল্লেখ্য করে আবেদন করতেও তাগিদ দিয়েছেন এবং সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

Manual1 Ad Code

 

বুধবার (১০ জুন) নগরের একটি অভিজাত হোটেলে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত “ব্যবধান দূরীকরণ: ন্যায়সঙ্গত পরিষেবার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, হিজড়ারা সমাজের অংশ। তারা আমাদের বোন, তাদেরকে সৃষ্টিকর্তা ফুল ফেইজে সৃষ্টি করেন নাই। তাই বলে তাদেরকে অবহেলা করা যাবে না। তাদেরকে সমাজের অংশ হিসেবে গড়ের তোলার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

 

তিনি আরো বলেন, তাদেরকে কর্মী হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রতিটি মানুষের অংশ হিসাবে গণ্য করতে হবে।

Manual4 Ad Code

 

জেলা প্রশাসক বলেন, কর্মসংস্থানের জন্য কার কি ধরনের যোগ্যতা এবং কে কি কাজে পারদর্শিতা আছে তার একটি তালিকা তৈরি করে জমা দেওয়ার কথা বলেন। সে অনুযায়ী তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

 

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংস্থাটির সিলেটে অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ পরিচালক শাহীনা আক্তার, জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুর রফিক, জেলা প্রশাসনের সহকারি কমিশনার জাহিন শাকিল ভূঁইয়া, সিলেট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সিলেট শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী।

 

হিজড়াদের জীবনমান উন্নয়ন নিয়ে বন্ধুর কার্যক্রম তুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরে বক্তব্য রাখেন, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির অ্যাডভোকেসি ম্যানেজার মশিউর রহমান।

 

Manual3 Ad Code

এছাড়া বিভিন্ন দপ্তর ও এনজিও সংস্থা এবং হিজড়া জনগোষ্টির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code