সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি:
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলনী চা-বাগানে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত গুলনী চা-বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে ও যুবনেতা শ্রী লিটেন সাঁওতালের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুঁইয়াসহ শ্রমিকরা অংশ নেন।
এ সময় নারী শ্রমিকদের মধ্যে বিরতি ভুমিজ, মুটুকমনি কুর্মী, দুর্গামনি কর্মী, সুমিত্রা ভুইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। নারী-পুরুষ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি বিক্ষোভে রূপ নেয়।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও তা বাস্তবায়ন; শ্রমিকদের মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করা, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাই ন্যায্য মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি করেন তারা।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা তাঁদের দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
(সুরমামেইল/এমএনইউ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি