সিলেট আখালিয়ায় ছাত্রলীগ কর্মীর বাড়িতে হামলায় আহত ৩

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৬

সিলেট আখালিয়ায় ছাত্রলীগ কর্মীর বাড়িতে হামলায় আহত ৩

Manual6 Ad Code

download (1)
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়া এলাকায় ছাত্রলীগ কর্মী সুমন ইসলামের বাসায় হামলা চালিয়ে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত ১টার দিকে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের তালতলা গ্রুপের সুজেল তালুকদারসহ বেশ কয়েকজন ক্যাডার ছাত্রলীগের কাশমির গ্রুপের কর্মী সুমন ইসলামের বাসায় গিয়ে হামলা চালায়। এতে সুমন ইসলামের মা লিলুফা বেগম (৫৫), রোকিয়া বেগম (২৪) ও ছোট ভাই রাজন ইসলাম (১৮) আহত হন। পরে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুমন ইসলাম জানান, রাত ১২টার দিকে নোয়াপাড়া এলাকা থেকে সুমনের ছোট ভাই রাজন ইসলামের মোবাইল ফোন ছিনতাই করে সুজেল তালুকদার অনুসারী বাবলু। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে মোবাইল উদ্ধার করে। এ ঘটনার জের ধরেই রাত ১টার দিকে সুমনের (নোয়াপাড়া বন্ধন বি ১৬) বাসায় হামলা চালায় সুজলসহ আরো কয়েকজন। এতে সুমনের মা, বোন ও ভাই আহত হন। পরে তাদেরকে ওসমানী হাসপাতে ভর্তি করা হয়। তবে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code