সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Manual3 Ad Code

রোববার (২৭ সেপ্টেম্বর) চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বরের পৃথক দুটি আদেশের ভিত্তিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন বাতিল করা হয়েছে। একই আদেশে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Manual7 Ad Code

 

নতুন প্রশাসক সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ হালনাগাদ কার্যক্রম শেষ করার পর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা প্রণয়ন করবেন। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, এর আগে আরও দুবার সিলেট চেম্বারের নির্বাচন আয়োজন করে বাতিল করা হয়। এ নিয়ে তৃতীয় দফা নির্বাচন বাতিল করে তাৎক্ষণিক প্রশাসক নিয়োগ করা হলো।

 

Manual4 Ad Code

নতুন প্রশাসকের দায়িত্ব পাওয়া এজাজ আহমদ চৌধুরীর আগে নির্বাচনকালীন প্রশাসকের দায়িত্বে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code