সিলেট-ঢাকা রুটে বিমানের সান্ধকালীন ফ্লাইট চালুর আশ্বাস

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

সিলেট-ঢাকা রুটে বিমানের সান্ধকালীন ফ্লাইট চালুর আশ্বাস

Manual6 Ad Code

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতোদিন সিলেট-ঢাকা রুটে সকালে ও দুপুরে প্রতিদিন একাধিক ফ্লাইট থাকলেও সান্ধ্যকালীন কোনো ফ্লাইট নেই। সিলেটের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ এই রুটে সান্ধ্যকালীন ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছেন।

Manual3 Ad Code

রোববার (০২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে “হাই-টেক পার্ক, সিলেট (সিলেট ইলেক্ট্রনিক্স সিটি)তে বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান বিনিয়োগকারীদের সুবিধার্থে সিলেট-ঢাকা রুটে বিমানের সকাল-সন্ধ্যা ডমেস্টিক ফ্লাইট চালু এবং ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস দেন।

তিনি আরও বলেন, হাই-টেক পার্ক ও সিলেট ইলেক্ট্রনিক্স সিটি কোন বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী সমৃদ্ধ মধ্য আয়ের দেশ গঠন এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নের  ধারাবাহিকতারই প্রতিফলন। তিনি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলিউশনে সিলেট সম্পৃক্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্প নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। নির্দিষ্ট সময়ে যাতে প্রকল্প শেষ হয় সেজন্য সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ২১০০ সাল ডেল্টা প্ল্যান গৃহীত হচ্ছে। যার মাধ্যমে ভাটি এলাকাগুলো অনেক উপকৃত হবে।

Manual8 Ad Code

এতে সভাপতির বক্তব্যে ইমরান আহমদ বলেন, সিলেট ইলেক্ট্রনিক্স সিটি হবে বিনিয়োগকারীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সমৃদ্ধি অর্জনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে আগামীতে লন্ডনে একটি মতবিনিময় করা হবে বলে জানান।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code