সিলেট নগরীতে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সিলেট নগরীতে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

Manual7 Ad Code

মেইল ডেস্ক:
সিলেট নগরীতে দুর্বৃত্তদের নৃশংস হামলায় দীপ্ত ঘোষ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ‘হোটেল নির্বান ইন’-এর সন্নিকটে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

 

আহত দীপ্ত ঘোষ নগরীর ভাতালিয়া মেডিকেল রোড এলাকার বাসিন্দা শ্রীবাস ঘোষের ছেলে।

 

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থান করছিলেন দীপ্ত ঘোষ। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলার পর তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীপ্ত ঘোষের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কালক্ষেপণ না করে দ্রুত তাকে জরুরী অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ওটিতে চিকিৎসাধীন ছিলেন।

 

হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। প্রকাশ্য দিবালোকে ব্যস্ত এলাকায় এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

Manual7 Ad Code

এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code