সিলেট বিমানবন্দর থেকে ১৫০ রাউন্ড গুলিসহ প্রবাসী আটক

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

সিলেট বিমানবন্দর থেকে ১৫০ রাউন্ড গুলিসহ প্রবাসী আটক

Manual7 Ad Code

download

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য প্রবাসীকে শর্টগানের ১৫০ রাউন্ড গুলিসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (০৪ জুন) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস সবুর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।

সূত্র জানায়- শনিবার সকাল সাড়ে ৯টায় যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা বিমানের ০০২ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সবুর। সকাল ১০টার দিকে তার লাগেজ স্ক্যানিং করার সময় শর্টগানের গুলির অস্তিত্ব ধরা পড়ে।

Manual1 Ad Code

লাগেজ তল্লাশি করে ১৫০ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে গুলির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি আবদুস সবুর। ফলে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার একে এম আবুল বাশার গুলিসহ যুক্তরাজ্য প্রবাসীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code