সিলেট শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

সিলেট শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

 

সোমবার (২৫ মে) বিকেলে শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামরান আহমদ কামাল এ তথ্য জানিয়েছেন।

 

কামরান আহমদ জানান, জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য বিষয়ে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

 

এদিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

 

প্রথম জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কুদরত উল্লাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ। সবাইকে যথাসময়ে উপস্থিত হতে ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি মুকতাবিস উন নূর।

Manual5 Ad Code

 

আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল আজহার জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।

Manual3 Ad Code

 

জামাতে ইমামতি করবেন আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়।

 

(সুরমামেইল/এমকে)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code