সিলেট হাইটেক পার্কে বিনিয়োগে সেমিনার রোববার

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

সিলেট হাইটেক পার্কে বিনিয়োগে সেমিনার রোববার

Manual6 Ad Code

সিলেট হাই-টেক পার্ক (সিলেট ইলেক্ট্রনিক সিটি)-তে বিনিয়োগে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণের লক্ষে সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে আগামীকাল (০২ সেপ্টেম্বর) রোববার সকাল সাড়ে ৯ টায় সিলেট চেম্বারের কনফারেন্স হলে এই সেমিনার অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপির সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি।

Manual2 Ad Code

উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য সিলেটের আইটি খাতের সাথে সংযুক্ত ব্যক্তিবর্গসহ সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদেরকে সিলেট চেম্বারের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইটি খাতে সিলেট অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার সিলেটের কোম্পানীগঞ্জে একটি হাই-টেক পার্ক নির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code