সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

Manual6 Ad Code

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তিস্বার্থ পরিহার করতে হবে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ঐক্যকে ধরে রাখতে হবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

Manual6 Ad Code

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথসভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব।

Manual6 Ad Code

 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিলেটের সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। সিলেট-১ আসনের জন্য তিনি একজন যোগ্য প্রার্থী। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সর্বস্তরের জনশক্তিকে মাওলানা হাবিবুর রহমানের জন্য কাজ করতে হবে। সিলেটের আপামর জনতার ভালোবাসায় তিনি সিক্ত হবেন এবং জনগণের সহযোগিতায় সামনে এগিয়ে যাবেন বলে আমাদের প্রত্যাশা।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code