সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ ও ওসমানী নগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে জাতীয়পার্টি মনোনিত প্রার্থীর পোস্টারে দলীয় প্রধানের ছবির পাশাপাশি ছাপানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরকম পোস্টারে সয়লাব হয়েছে এ আসনের বিভিন্ন স্থান।
এমনকি বিভিন্ন এলাকায় টাঙ্গানো ব্যানারেও রয়েছে দলীয় প্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি। এতে করে অন্যান্য দলের প্রার্থীসহ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। আচরণ বিধি লঙ্ঘন করে কিভাবে এই পোস্টার দিয়ে প্রচারণা চালাচ্ছেন ইয়াহ্ইয়া চৌধুরী-এটা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন।
সিলেট-২ নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয়পার্টি মনোনিত ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরীর লাঙ্গল প্রতীকের যে পোস্টার সর্বত্র শোভা পাচ্ছে, তাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবির পাশাপাশি রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
এই আসনে আওয়ামী লীগ মনোনিত কোনো প্রার্থী না থাকায় তাদের ভোট টানতেই মহাজোটের প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী কৌশল হিসেবেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি তার পোস্টারে ছাপিয়েছেন বলে মনে করছেন অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট-২ আসনে জাতীয় পার্টি মনোনিত ও মহাজোট সমর্থিত প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী বলেন, ‘আমি একটি প্রোগ্রামে আছি। বিষয়টি সম্পর্কে জেনে আপনাকে জানাব।’
জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মঈনুল ইসলাম বলেন, ‘জোটবদ্ধ নির্বাচনে কোনো আইনী বাঁধা না থাকায় পোস্টারেও জোটপ্রধানের ছবি ছাপানোতেও কোনো আইনী বাঁধা নেই।’
কিন্তু এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন জানালে এ নেতা বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘন হয়ে থাকলে এটা নির্বাচন কমিশন দেখবে।’
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার জন্যে সহকারী কর্মকর্তা ও বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরাকে বলে দেয়া হবে।’
জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ‘বিষয়টির ব্যাপারে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম। পোস্টারে প্রার্থী ও দলীয় প্রধানের ছবি ব্যতিত অন্য কারো ছবি ছাপানো নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। তদন্তপূর্বক এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি