সুনামগঞ্জে ভারতীয় শটগানের ২৫০পিস বুলেটসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

সুনামগঞ্জে ভারতীয় শটগানের ২৫০পিস বুলেটসহ গ্রেপ্তার ১

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে বিশেষ অভিযানে শটগানে ব্যবহৃত ভারতীয় ২৫০ পিস শিষা বুলেটসহ একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Manual5 Ad Code

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে শিষা বুলেটসহ একজনকে গ্রেপ্তার করে  র‌্যাব-৯ এর সুনামগঞ্জ সিপিসি-৩ ক্যাম্প’র অভিযানিক দল। ।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

র‌্যাব-৯ সিপিসি-৩ এর অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার কপিল দেব গাঈন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকে একটি টিম আব্দুজ জহুর সেতু এলাকায় নজরদারিতে করে। সম্ভাবনা খুব বেশি ছিল একটি চালান ঢুকতে পারে সুনামগঞ্জে। এ খবরে চেকপোস্টের মাধ্যমে ট্রাকটি আটকে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগে শর্টগানের শিষা বুলেট ২৫০ পিস উদ্ধার করা হয়।

 

তিনি জানান, আটককৃত যুবক বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code