সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচনের বাছাই পর্বে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে আর অপর ১জন প্রার্থীর দলের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধীত না থাকায় ঐ দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার দুপুর ১২টায় শহরের মল্লিকপুরস্থ জেলা নির্বাচন অফিসের কনফারেন্স রুমে সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতি মনোনয়নপত্র বাছাই শুরু হয়ে। নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা এস এম এজহারুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলাম, প্রয়াত সুরজ্ঞিত সেনের স্ত্রী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়া সেনের পক্ষে দিরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, সতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন রেজু, জাতীয়পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহির আলী, জাসদ (ইনু) সমর্থিত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও জাসদ (আম্বিয়া) সমর্থিত প্রার্থী সালেহীন চৌধুরী শুভ,দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও জেলা কৃষকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান চৌধুরী। এরমধ্যে জাসদ আম্বিয়া) গ্রুপের প্রার্থী সালেহীন চৌধুরী শুভর দল আম্বিয়া গ্রুপ নির্বাচন কমিশনের নিবন্ধীত্ব দল না হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। বাকি ৪জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বাছাইপর্বে নির্বাচন অফিসের আঞ্চলিক কর্মকর্তা জানান।
আগামী ৩০ মার্চ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিটি প্রার্থীর অসংখ্যা কর্মী সমথকরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি