সুরমা-কুশিয়ারা খনন কাজে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৯

সুরমা-কুশিয়ারা খনন কাজে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা

Manual3 Ad Code

হাওর এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্পের কাজ নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, কুশিয়ারা ও সুরমা নদী খননে কাজের জন্য সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।

Manual8 Ad Code

তিনি বলেন, কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারে-সেটাই আমাদের লক্ষ্য। গত কয়েকদিনের বৃষ্টিতে যে, সকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজও দ্রুত করা হবে বলেও জানান তিনি।

বুধবার (০৩ এপ্রিল) সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমাদের চাপের কারণে বাঁধ নির্মাণে এবার সবাই সচেতন ছিল। আমি এর আগে যখন পরিদর্শনে এসে ছিলাম তখন দেখে ছিলাম যে বাঁধের কাজ তেমন ভাল হয়নি। তখন সবাইকে সতর্ক করে গিয়ে ছিলাম। আর বলে ছিলাম বাঁধ কাজে গাফলতি হলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। আর যারা বাঁধে গাফলতি করেছে তাদের সতর্ক করা হয়েছে এবং আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। যার কারণে এবার অন্য বছরের তুলনায় হাওর রক্ষা বাঁধের কাজ ভাল হয়েছে।

Manual1 Ad Code

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটাই লক্ষ, ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত দেশ গড়া। আর আমরা হলাম তার কর্মী। তিনি যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তা আপনারা তার কাজেই বুঝতে পারছেন। কুশিয়ারা ও সুরমা নদী খননে কাজেরর জন্য সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার জামালগঞ্জ ধর্মপাশা ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী নেত্রকোনা জেলার কয়েকটি বাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

Manual7 Ad Code

বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক সহ পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য গণ) প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code