সেই ২১ আগস্ট : থেমে নেই চক্রান্তকারীরা

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

সেই ২১ আগস্ট : থেমে নেই চক্রান্তকারীরা

Manual1 Ad Code

21

মোহাম্মদ হানিফ :: আজ সেই ২১ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার পর দেশী-বিদেশী আন্তর্জাতিক চক্রান্তকারীরা থেমে থাকেনি। তারা তাঁর আদর্শের গড়া সংগঠন আওয়ামীলীগকে ধ্বংসের চেষ্টা চালায়। এক সময় দেশের দূর্যোগ মুহুর্তে এসে পার্টির হাল ধরেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা।

Manual8 Ad Code

বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধিদের বিচার দাবিতে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতে থাকেন। ৯০’র স্বৈরাচার বিরোধি আন্দোলন করতে গিয়ে জনগণের কাছে জননেত্রী হিসেবে স্বীকৃতি আদায় করেন। জনগণের কাছে প্রমানিত হন বঙ্গবন্ধুর আদর্শের স্বাচ্ছা সৈনিক শেখ হাসিনা।

Manual6 Ad Code

আওয়ামীলীগের নেতৃত্ব আসনে থেকে বহু আন্দোলন সংগ্রাম করে পাহাড়সম জনপ্রিয় হয়ে ওঠেন বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী শেখ হাসিনা। এখন তাঁর আওয়ামীলীগকে রাষ্ট্র-ক্ষমতায় বসানোর পালা। যে আশা-আকাঙ্খা নিয়ে তিনি আওয়ামীলীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেন। অবশেষে জনগণরা আওয়ামীলীগকে বিপুল ভোটে নির্বাচিত করতে সমর্থ হন। সবই হয়েছে তাঁর সুযোগ্য নেতৃত্বের কারণে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলার ইতিহাসে আরেক নৃশংস অধ্যায় রচিত হয়। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের যারা হত্যা করে ছিলো। এই চক্র আবারও হত্যাযজ্ঞে মেতে ওঠে। বঙ্গবন্ধু কন্যাকে ২১ আগস্টে প্রাণে মারার চেষ্টা চালায়। এতে ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচেযান। ওইদিন গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং তৎকালীন বিরোধি দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩শতাধিক নেতাকর্মী আহত হন। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।

Manual5 Ad Code

বাংলার ইতিহাসে আর কোনো রাজনৈতিক হত্যাকান্ড, কোনো কালো অধ্যায় যাতে রচিত না হয় সেদিকে দৃষ্টিপাত দেয়ার জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ ভাবে আজকের এই দিনে অনুরোধ জানাচ্ছি। ধিক্কার জানাই অশুভ পথে যারা রাষ্ট্র-ক্ষমতা দখলের চেষ্টা চালায় তাদেরকে। সকল হত্যাকান্ডের বিচার কামনা করি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার দাবী জানাচ্ছি। জয় হউক বাংলার মানুষের। জয় হউক অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনাকারীদের।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code