স্ত্রীর লাশ মিললো পুকুরে: শরীরে আঘাতের চিহ্ন, স্বামী আটক

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৫

স্ত্রীর লাশ মিললো পুকুরে: শরীরে আঘাতের চিহ্ন, স্বামী আটক

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
বুধবার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুড় বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশাযোগে বের হন স্বামী আনু মিয়া। পরে বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারের পার্শ্ববর্তী স্বপন মিয়া নামে একজনের বাড়ির পুকুর থেকে স্ত্রী সাবিনা বেগমের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।

 

এঘটনার সন্দেহের তীর স্বামী আনু মিয়ার (৩৫) দিকে। ধারণা করা হচ্ছে বাগলা যাওয়ার পথে পথিমধ্যে স্ত্রীকে খুন করে ওই পুকুরে লাশ ফেল দেন স্বামী। ঘটনার সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

 

গৃহবধূ সাবিনা বেগম (২৮) গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামের আনু মিয়ার (৩৫) স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্ত্রী সাবিনাকে নিয়ে আনু মিয়া বুধবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। স্থানীয়রা বিকাল ৪টার দিকে এক নারীর লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দিলে টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

‘ধারণা করা হচ্ছে বাগলা যাওয়ার পথে পথিমধ্যে স্ত্রীকে খুন করে স্বপন মিয়া নামে একজনের বাড়ির সামনে পুকুরে লাশ ফেল দেন স্বামী।’

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পরপরই আমরা অভিযান চালিয়ে স্বামীকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

স্বামীর কাছ থেকে পুলিশ বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বলেও জানান থানার ওসি।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code