হত্যার ৩ বছর : সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অনন্ত স্মরণ’ আজ

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮

হত্যার ৩ বছর : সিলেটে গণজাগরণ মঞ্চের ‘অনন্ত স্মরণ’ আজ

Manual7 Ad Code

২০১৫ সালের ১২ মে বিজ্ঞান লেখক, যুক্তি পত্রিকার সম্পাদক ও গণজাগরণ মঞ্চ, সিলেটের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশকে নিজ বাসার অদূরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ধর্মীয় উগ্রবাদীরা। এই নির্মম ঘটনার তিন বছর পূর্তির দিনে আবারও অনন্ত হত্যার বিচার চাইবে গণজাগরণ মঞ্চ- সিলেট।

Manual5 Ad Code

আজ শনিবার (১২ মে) বিকাল ৬টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘অনন্ত স্মরণ’। এরপর সন্ধ্যায় শহিদ মিনারে হবে আলোক প্রজ্জ্বলন।

Manual6 Ad Code

‘অনন্ত স্মরণ’ অনুষ্ঠানে সমমনা সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন গণজাগরণ মঞ্চ, সিলেটের মুখপাত্র দেবাশিষ দেবু।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই রত্মেশ্বর দাশ বাদী হয়ে সিলেট নগরীর বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে মামলা করেন। প্রথমে পুলিশ মামলাটির তদন্ত করলেও পরে তা সিআইডিতে হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code